মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
ডুংরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ডুংরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

amarsurma.com

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
” বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, জ্ঞান সেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব” এই শ্লোগানকে ধারন করে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী কবির জামান সুমন, যুক্তরাজ্য প্রবাসী আবদাল মিয়া, সাইফুর রহমান, মনোয়ার হোসেন, অষ্ট্রিয়া প্রবাসী তোফাজ্জল হোসাইন, স্পেন প্রবাসী গোলজার আহমদ ও রুহুল আমিনের অর্থায়নে ডুংরিয়া গ্রামের মাদ্রাসা ও স্কুলের শতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ডুংরিয়া ফাতেমা রা. মহিলা মাদ্রাসার মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সুলতান আহমদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মামুন আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুংরিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আজির উদ্দিন, ডুংরিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল খলিলুর রহমান খলিল, ডুংরিয়া শিবপুর মসজিদের ইমাম আব্দুর রহিম, ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ডুংরিয়ার ৮টি মসজিদের ইমামদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com