বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

Amar surma logo

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
আগামী ১০ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুর রহিমের পক্ষে টেংরাটিলা গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে আব্দুল মতিন মেম্বার, তার সহোদর তাজুল ইসলাম, তহিদুল ইসলাম, আজবপুর গ্রামের আব্দুল মেতোলিবের ছেলে আরিফ আহমেদ, ফায়েজ মিয়ার ছেলে রতন মিয়া। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী দেওয়ান তানভীর আশরাফ চৌধুরী বাবুর পক্ষের উপজেলার গীরিশনগর গ্রামের মিজানুর রহমান (৭০), তার ছেলে মামুনুর রশিদ, রুপ মিয়ার ছেলে মুছলিম উদ্দিন, আব্দুল মতিন ও আব্দুল কালাম প্রমুখ।
শনিবার সকাল ১১টায় উপজেলার টেংরাবাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোট চাওয়াকে কেন্দ্র আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুর রহিমের সমর্থক সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদের লোকজনের সাথে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দেওয়ান তানভীর আশরাফ চৌধুরী বাবুর সমর্থক মোঃ আব্দুল করিম মরলের সমর্থদের সাথে স্থানীয় টেংরাবাজারে ভোট চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন লোক আহত হন। আহতদেরকে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেত পারেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com