বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত

সুনামগঞ্জে আহত ব্যবসায়ী আব্দুর রউফ নিহত, আটক ২

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রা¤œণগাঁওয়ে বসত বাড়ির জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ১১ জনের মধ্যে গুরুত্বর আহত ব্যবসায়ি মো আব্দুর রউফ (৫০) সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর থানার এস আই ইমতিয়াজ আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঘঁটনাস্থল থেকে তিনজনকে সন্দেহ জনক অবস্থায় আটক করেন। প্রাথমিক জিঞ্জাসাবাদ শেষে আটককৃত মুক্তার আলী ও শফিক মিয়াকে ছেড়ে দেওয়া হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আহত রহিম মিয়া ওরফে কালা মিয়া ঘঁটনায় জড়িত ১৩ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রবিবার বিকেলে এস আই ইমতিয়াজ আহমেদ সোনাফর আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৩৮)-কে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে নিহত আব্দুর রউফ এর মৃত দেহ সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তাদের গ্রামের গন কবরস্থানে দাফন করা হবে। এ ব্যাপারে আব্দুর রউফ এর পরিবারের লোকজন জানান, আমার বাবার হত্যা কারীদের ফাসিঁ চাই।
এ ব্যাপারে সদর মডেল থানার (ওসি) শহীদুল্লাহ খান, আব্দুর রউফ নিহতের খবর স্বীকার করে বলেন, হত্যা কারীদের গ্রেফতার করার জন্য স্পেশাল অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com