বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

নান্দনিক কারুকার্য ও নিপুন শৈলিতে নির্মিত নাচনী জামে মসজিদ

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দৃষ্টিনন্দন, নান্দনিক কারুকার্য, নয়নাভিরাম ও শিল্পীর নিপুন শৈলিতে নির্মাণ করা হয়েছে সুনামগঞ্জের অজপাড়াগাঁওয়ে একটি মসজিদ। যতই এই মসজিদের খবর প্রচার হচ্ছে, ততই চোখ ধাঁধাঁনো ডিজাইনের এ মসজিদটি একনজর দেখার জন্য দেখতে সময় ও অর্থ ব্যয় করে বহুদূর-দূরান্ত থেকে লোকজন আসছে। জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামে প্রতিষ্ঠিত এ মসজিদটির নাম ‘নাচনী উত্তরপাড়া জামে মসজিদ’। ২০১৬ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখ শুক্রবারে স্থাপিত এ মসজিদটি পাড়ার প্রবাসিদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গ্রামের উত্তরপাড়ায় ১৬ শতক জমির উপর মসজিদের অবস্থান হলেও মসজিদটি স্কয়ার সাইজের দৈর্ঘ্য-প্রস্থ ৬০ ফুট করে। মসজিদে এক সাথে প্রায় ৫শত জন মুসুল্লি জামাতে নামায আদায় করতে পারবে।
নান্দনিক এ মসজিদটির ডিজাইন করেছেন জালাল উদ্দিন। তিনি বর্তমানে সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচডিএফসি)’-তে ময়মনসিংহে কর্মরত আছেন। তিনি জানান, চাকুরীর ফাঁকে ফাঁকে এই মসজিদের ডিজাইনটি করেছি।
মসজিদ পরিচালনা কমিটির বর্তমান মুতাওয়াল্লী হাজী রহমত আলী জানান, আমাদের উত্তরপাড়ার এই মসজিদটির নির্মাণ ব্যয় প্রবাসিদের অর্থায়নেই হচ্ছে। বর্তমানে একজন ইমাম, একজন মুয়াজ্জিন রয়েছে। তিনি আরো জানান, মসজিদটি নির্মাণের ব্যয় ধরা হয়েছিল দুই কোটি টাকা, এ পর্যন্ত প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা খরচ করা হয়েছে। দ্বিতীয় তলার সামান্য কিছু কাজ বাকি আছে। মসজিদের বাহির ও ভেতর সম্পূর্ণ টাইলস দেয়া হয়েছে। ভেতরে প্রবেশের দরজা ও মেহরাব কাঠের কারুকার্য দ্বারা সৌন্দর্য বর্ধন করা হয়েছে। নিচতলায় নামাযের পাশাপাশি ওযু ও বাথরুম এবং দ্বিতীয় তলায় নামাযের ব্যবস্থার সাথে ইমাম ও মুয়াজ্জিনের থাকার রুম করা হয়েছে। মসজিদের দেয়ালের চতুর্দিকে বাতি দেয়া হয়েছে। তাছাড়া মসজিদের ভেতরের সামনের দিকে থাকবে ফুলের বাগান ও ফোয়ারা।
তিনি আরো জানান, নান্দনিক এই মসজিদটির নির্মাণের খবর প্রচার হওয়ার পর থেকে দেশ-বিদেশ থেকে লোকজন এক নজর দেখতে আসছেন। ২০১৮ সালের ১১ মে শুক্রবার এই মসজিদটি উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com