সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দক্ষিণ সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতিতে কৃষকদের উপজেলা চত্বর ঘেরাও

দক্ষিণ সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতিতে কৃষকদের উপজেলা চত্বর ঘেরাও

amarsurma.com

হাওর পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমবীরগাও ইউনিয়নের খাই হাওর, উমেদনগরের দক্ষিণের হাওর, পুর্বে জামখলার হাওর, পশ্চিমে মৌখলার হাওর ও কাউয়াজুরী হাওরে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতিতে ইউনিয়নের হতদরিদ্র কৃষকরা উপজেলা চত্বর ঘেরাও করেছিল।
বুধবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চত্বরে পশ্চিম বীরগাও ইউনিয়নের কয়েকশত হতদরিদ্র কৃষকরা ধানের আটি নিয়ে উপজেলা চত্বরে ঘেরাও করলে তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ তিনির কার্যালয় থেকে নেমে এসে তাদের উদ্দেশ্যে শান্তনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় শান্তনা মূলক বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।
তারা বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে আপনাদের সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাব।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমবীরগাও ইউনিয়নের খাই হাওর, উমেদনগরের দক্ষিণের হাওর, পুর্বে জামখলার হাওর, পশ্চিমে মৌখলার হাওর ও কাউয়াজুরী হাওরে শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতিতে হাওর পরিদর্শন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
মোঃ ফারুক আহমদ পরিদর্শনকালে হতদরিদ্র কৃষকদের শান্তনা প্রদান করে তিনি বলেন, উপজেলার বিভিন্ন হাওরে শিলাবৃষ্টিতে আপনাদের যে ক্ষতি হয়েছে তা পুরণ করার নয়, তবে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com