সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
২০ বছর পর বিএনপি জোট ছাড়ল আন্দালিভ পার্থের বিজেপি

২০ বছর পর বিএনপি জোট ছাড়ল আন্দালিভ পার্থের বিজেপি

আমার সুরমা ডটকম:

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ২০ বছর পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে। আজ সোমবার সন্ধ্যায় দলটির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ জোট ছাড়ার কথা জানান। তিনি বলেন, ‘এইমাত্র আমার দল ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল।’ জোট ছাড়া নিয়ে বিজেপি একটি বিবৃতিও পাঠিয়েছে।

চার দলীয় জোটের সঙ্গে ১৯৯৯ সাল থেকে এবং পরে ২০ দলীয় জোটভুক্ত হয়ে রাজনীতি করে আসছিল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। জোট ছাড়ার কারণ হিসেবে বিবৃতিতে বিজেপি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। বিবৃতিতে পার্থ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর ২০ দলীয় জোট স্থবির হয়ে যায় এবং রাজনীতি ঐক্যফ্রন্টমুখী হয়ে পড়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে বিএনপি বাদে ২০ দলের অন্য কারও সম্পৃক্ততা ছিল না। বিজেপির অভিযোগ, সংহতি ও সহমত পোষণের জন্যই ২০ দলের সভা ডাকা হতো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com