সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জে বিদেশি মদসহ আটক ২ জন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসাযীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার মাদকের চালান আটকের ঘটনায় মাদক ব্যবসায়িদের নামে বিশ্বম্বরপুর থানায় মামলা দায়ের করা হয়। আটককৃতরা হল উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাছিমপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে বিল্লাল হোসেন ওরফে বোতল বিল্লাল, পার্শ্ববর্তী গামারীতলা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে কাজল মিয়া।
র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শুক্রবার ভোররাতে উপজেলার মাছিমপুরে যৌথ অভিযান চালায়। অভিযানে গ্রামের বিল্লাল মিয়ার বসতঘরে রাখা বিদেশি ৬৫ বোতল মদ জব্দ করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে মাদক ব্যবসায়ি বোতল বিল্লাল তার তার সহযোগি কাজলকেও আটক করা হয়।
শুক্রবার অপর এক অভিযানে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের বিশ্বম্ভ¢রপুরের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল সীমান্তবর্তী গুচ্ছগ্রাম থেকে ২৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com