মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু?
হাজিদের খবর নিতে সৌদিতে গ্রামীণফোনের কলরেট ১ টাকা

হাজিদের খবর নিতে সৌদিতে গ্রামীণফোনের কলরেট ১ টাকা

we315আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের খোঁজখবর নেওয়ার সুবিধার্থে যে কোনো গ্রামীণফোন (জিপি) নম্বর থেকে দেশটিতে কল করা যাবে মাত্র ১ টাকা প্রতিমিনিট। এ রেট শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত প্রযোজ্য হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জিপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদিআরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৮৬৩ জন। পদদলিতের ঘটনায় বাংলাদেশি ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হাজিদের উৎকণ্ঠিত স্বজনদের জন্য এ অফার দিল জিপি। বিজ্ঞপ্তিতে মিনা ট্রাজেডিতে দুর্ঘটনা কবলিত সব হজযাত্রী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জিপি।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com