মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
দিরাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

দিরাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই পৌর সদরের আনোয়ারপুর মাদানী মহল্লা এলাকায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের আব্দুল হেকিম ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।

দফায়দফায় সংঘর্ষে উভয় পক্ষের গুরুতর আহত মাসুক মিয়া (৩০), সাইদুল আসলাম (২২), কদর মিয়া (৪৫), জুবেল মিয়া (২৫), এলাইছ মিয়া (২৫) ও আব্দুল হেকিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে মাসুক মিয়ার গরু ঘাস খাওয়ার জন্য আব্দুল হেকিম মিয়ার বাড়ীতে গেলে তার লোকজন গরুটিকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মামলা দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com