শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
জামালগঞ্জ উপজেলা সড়কে যান চলাচল ব্যহত ও বিভিন্ন বিদ্যালয় পানি বন্দী!

জামালগঞ্জ উপজেলা সড়কে যান চলাচল ব্যহত ও বিভিন্ন বিদ্যালয় পানি বন্দী!

amarsurma.com

জেলা সদরের সাথে যোগেোযগ বিচ্ছিন্ন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গত ৪ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্ত নদ-নদীগুলোতে পানি বাড়ছে। পানি বেড়ে যাওয়া জামালগঞ্জ উপজেলার সড়কে বেশ কিছু জায়গায় তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে।
টানা বৃষ্টি আর ঢলে তলিয়ে গেছে উপজেলার জামালগঞ্জ হতে সুনামগঞ্জ রোড তেলিয়া এলাকার রাস্তা এবং উপজেলার সাচনা বাজার সিএমবি রোড হতে শেলমস্তপুর এলাকার সুনামগঞ্জ রাস্তা এবং ফতেপুর এলাকার সড়ক, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তিতে দুর থেকে আসা ছাত্র/ছাত্রী ও স্থানীয় লোকজন।
পাহড়ী ঢলের পানি নিম্নাচলে গিয়েও চাপ সৃষ্টি করছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পাহাড়ী ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ উপজেলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক পানির নিচে নিমজ্জিত আছে। সড়কে পানি থাকায় উপজেলার প্রায় ২ লক্ষাধিক মানুষ পড়েছেন দুর্ভোগে।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com