শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

সুনামগঞ্জে ইয়াবাসহ আইনজীবী আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জে ইয়াবাসহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিরুল হক এনাম ও ইয়াবা কারবারি তাজ আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তরফদার এই দন্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারি পাবলিক প্রসিকিউটর আমিরুল হক এনাম মোহাম্মদপুরস্থ বাসভবনে সোমবার বিকেল সাড়ে ৪টায় ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয়রা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নামেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তরফদারের উপস্থিতিতে আইনজীবী আমিরুল হক এনাম ও ইয়াবা কারবারি শহরের বড়পাড়ার আহম্মদ আলীর ছেলে তাজ আলীকে আটক করে।

এ সময় ঘর থেকে ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণও উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দু’জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এখানে দু’জনকে ৩ মাসের দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিল আহমদ তরফদার।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাজিদুল হাসান, উপপরিদর্শক রবিউল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com