শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
সিলেটে একযোগে ৫৬ সাংবাদিক নিরাপক্তা চেয়ে থানায় জিডি করলেন!

সিলেটে একযোগে ৫৬ সাংবাদিক নিরাপক্তা চেয়ে থানায় জিডি করলেন!

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেটে কর্মরত বেসরকারি টেলিভিশনের ৫৬ জন সাংবাদিক নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রবিবার দুপুর ১টার দিকে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সদস্যরা জিডি করতে কোতোয়ালি থানায় যান।
প্রথমে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করে বলে জানান ইমজার সভাপতি।
কোতোয়ালি থানার (ওসি) মো. সেলিম মিয়া নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে নগরীর মীরবক্সটুলার বেসরকারি একটি হাসপাতাল থেকে ইমজার সাবেক সভাপতি মইনুল হক বুলবুলকে সাদা পোশাকের লোকজন তুলে নেয়। পরদিন সকালে তাকে কানাইঘাট থানার এক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
ইমজা নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে জেলা ও মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ প্রথমে বুলবুলকে গ্রেফতারের কথা স্বীকার করেননি। পরদিন শুক্রবার বুলবুল আদালত থেকে অন্তবর্তী জামিন পান।
এরপর ইমজার পক্ষ থেকে জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নিরাপত্তা চেয়ে জিডি করলেন টেলিভিশন সাংবাদিক ও ক্যামেরাপারসনরা।
ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাদা পোশাকে গ্রেফতারের ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের আদেশ অমান্য করে পুলিশ সিনিয়র সাংবাদিক মইনুল হক বুলবুলকে আটক করে।
সাংবাদিক বুলবুলকে সাদা পোশাকে আটকের পর পুলিশ প্রথমে স্বীকার না করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সাংবাদিক নেতা বাপ্পা। তিনি বলেন, ভবিষ্যতে যে কোরো ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com