শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ

amarsurma.com

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের তাহিরপুরসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিপুৃল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার বিদেশি মাদকসহ ভারতীয় প্রায় ৮ লাখ টাকার জব্দকৃত মালামাল সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও কাষ্টমসে জমা দেয়া হয়।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডয়া সেল জানায়, জেলার তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি টহলদল বুধবার রাতে হাজং পল্লী সীমান্তগ্রাম রাজাই হতে ১৮৬ বোতল বিদেশি মদ, ৪৬ বোতল বিদেশি বিয়ার ৪ কেজি গাঁজা ৪২ হাজার শলাকা (১৬৮০) প্যাকেট ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।
একই রাতে তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল সীমান্তনদী জাদুকাঁটা হতে ৭৬.২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করে।
পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম হতে ভারতে পাচারের জন্য মজুদকরে রাখা ৮০ কেজি মটর বুট জব্দ করে।
জেলার দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির বিজিবি টহলদল টহল দল বাংলাবাজারের সীমান্তগ্রাম জুমগাঁও হতে ০৩টি ভারতীয় গরু আটক জব্দ করে।
একই উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল বুধবার রাতে লক্ষীপুরে চৌকিরঘাট এলাকা হতে নৌপথে নিয়ে আসা ৮০০ পিস ভারতীয় মুলিবাঁশ জব্দ করে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, জব্দকৃত বিদেশি মদ-বিয়ার গাজাসহ ভারতীয় চোরাই মালামালের মুল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com