বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা, সিরিজ সমতা

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা, সিরিজ সমতা

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। আজ লাহোরে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে ফারজানা হকরা। এ জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করল লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান সফরে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নাহিদা খানের (৬৩) হাফ-সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ২১০ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের হয়ে অধিনায়ক রুমানা আহমেদ ৩টি আর সালমা খাতুন নেন দুটি উইকেট।
জবাবে এক বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দেশের মেয়েরা (২১১)। দাপুটে অর্ধ-শতক হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন ফারজানা হক (৬৭)। তার আগে ৪৪ রানে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সায়েদা আরুব শাহ ও ক্যাপ্টেন বিসমাহ মারুফ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় দেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com