মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
বিদেশি মদসহ সাড়ে পাঁচ লাখ টাকার চোরাচালানী পণ্যসামগ্রী আটক

বিদেশি মদসহ সাড়ে পাঁচ লাখ টাকার চোরাচালানী পণ্যসামগ্রী আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:
বিদেশি মদসহ গবাধিপশুসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার জব্দ তালিকা শেষে এসব চোরাচালানী পণ্যসামগ্রী সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কাষ্টমস শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়।
২৮-গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে, কর্ণেল মো. মাকসদুল আলম জানান, জেলার তাহিরপুরের লাউড়েগড় বিওপির বিজিবি টহলদল সোমবার রাতে ছাড়ারপাড় গ্রাম হতে ১৭ বোতল বিদেশি মদ আটক করেন। একই বিওপির বিজিবি টহলদল সীমান্তগ্রাম উত্তর মোকসেদপুর গ্রাম হতে ১৮ বোতল বিদেশিমদ ও একটি প্লাটিনা চোরাই মোটরসাইকেল আটক করে।
উপজেলার ট্যাকেরঘাট বিওপির বিজিবি টহলদল মাটিকাটা গ্রাম হতে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা ১৪’শ কেজি চোরাই কয়লা আটক করেন। সদর উপজেলার নারায়নতলা বিওপির বিজিবি একটি টহলদল বড়াইতলা হতে ৬৯ বোতল বিদেশি ভারতীয় মদ আটক করেন।
মধ্যনগর থানার মাটিরাবন বিওপির বিজিবি টহলদল রাজেন্দ্রপুর গ্রাম হতে ৭’শগ্রাম গাঁজা আটক করেন।
দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির বিজিবি টহলদল খাঁসিয়াবাড়ি হতে ৩১ কেজি ভারতীয় সুপারী আটক করেন। মাঠগাঁও বিওপির বিজিবি টহলদল মাঠগাঁও হতে ১১টি ভারতীয় চোরাই গরু আটক করেন। এসব বিদেশি মদ, গাবাধিপশু, কয়লাসহ জব্দকৃত চোরাচালানী পণ্যসামগ্রীর মুল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com