মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
টাঙ্গাইলের গোপালপুরে মার্বেল খেলাকে কেন্দ্র করে শামীম (৫) নামের এক শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ১১ বছরের আরেক শিশুর বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
রবিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের একটি ধানক্ষেত থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু শামীম উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের হাবিবের ছেলে। পরে এই ঘটনায় অভিযুক্ত শিশু সুজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মার্বেল খেলাকে কেন্দ্র করে শামীমকে শনিবার রাতে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে সুজন। পরে খবর পেয়ে রবিবার দুপুরে নিহতের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
ওসি মোস্তফিজুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “আটক সুজন চতুর্থ শ্রেণির ছাত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”