শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

আন্ত:সীমান্তের তিন চিহ্নিত ইয়াবা কারবারী আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:
আন্ত:সীমান্তের সুনামগঞ্জের তাহিরপুরের তিন চিহ্নিত ইয়াবা কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমার (কাঁশতাল চরগাঁও) মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল কুদ্দুছ, উপজেলার বড়দল উওর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শাহজাহান মিয়া, উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাউরগড়ের মৃত আব্দুল হান্নানের ছেলে পারভেজ আহমদ। শুক্রবার বিকেলে আটকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে তাহিরপুর থানার ডিউটি অফিসার এসআই মনিতোষ পাল জানান, থানা পুলিশ, বাদাঘাট ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, শাহজাহান ও পারভেরকে শুক্রবার সকালের দিকে নিজ নিজ বাড়ি হতে আটক করে থানায় নিয়ে আসেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, পুর্বের ইয়াবা ও মাদক মামলার আসামী হিসাবে আটককৃত তিন জনের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com