মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক

কাঁপছে দেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সারাদেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। কমে এসেছে তাপমাত্রা। বইছে শৈতপ্রবাহ। আবহাওয়া অধিদফতর বলছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গার অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আজ বৃহস্পতিবার সকালে পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলছে, আগামী ৩ দিন শৈত্যপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এর আগে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ‘বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। ২০, ২১ ও ২২ ডিসেম্বরের ভেতর একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে মৃদু আকারে। ২২ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা বেড়ে যাবে। এরপর আবার ২৫ ডিসেম্বরের পরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ আসতে পারে। এর প্রভাব পড়তে পারে রাজশাহী, যশোর, খুলনা এই অঞ্চলে বেশি। মাঝারি আকারের শৈত্য প্রবাহ হলে এই তিন অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলেও এর প্রভাব পড়তে পারে।’

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৮ ডিগ্রি, যশোরে ৯ দশমিক ২ ডিগ্রি, বদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি এবং রাজশাহীতে ৯ দশমিক ৪ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১০ দশমিক ১ ডিগ্রি, তেঁতুলিয়ায় ও ডিমলায় ১০ দশমিক ৭ ডিগ্রি, টাঙ্গাইলে ১০ দশমিক ৬ ডিগ্রি, ফরিদপুরে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com