রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জী আর নেই

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জী আর নেই

আমার সুরমা ডটকম:

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) আজ বিকেল ৫টা ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ–এর মুহতামিম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ গত কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ছিলেন। ইতোপূর্বে দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল রহঃ দরগা মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হতো দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে হযরতের অসংখ্য ছাত্র ও ভক্তবৃন্দ।

একের পর এক বর্ষিয়ান আলেম আমাদেরকে ছেড়ে মাওলায়ে কারীমের আহবানে সাড়া দিয়ে পরপারে চলে যাচ্ছেন। আল্লাহ উনার পরিবার ও মুহিব্বিন সবাইকে ধৈর্য ধারনের তৌফিক দান করুন।

আল্লাহর রহমতের শীতল ছায়ায় শান্তিতে থাকবেন বলে বিশ্বাস, হযরত আমাদের সিলেটের রত্ন সারাদেশের উলামায়ে কেরামের মুরব্বি। শাইখুল হাদীস আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জী রহমাতুল্লাহি আলাইহি জীবনে ইসলাম ও মুসলমানের জন্যে বহু সংগ্রাম করেছেন।

উপমহাদেশের দীনি আকাশের অনন্য উজ্জ্বল এ নক্ষত্রের বিদায়ে আমরা হারালাম ইলমে নববীর এক বিরল প্রতিভা। আল্লাহ মা’ফ করেদিয়ে জান্নাতী বাসস্হানে চিরস্হায়ী ঠিকানা করে দিও আমিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com