শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
‘বেবিটিকা’ শিশুদের জন্য এক নতুন উপহার

‘বেবিটিকা’ শিশুদের জন্য এক নতুন উপহার

babytika-logo_98670আমার সুরমা ডটকম : পোলিও কিংবা রুবেলার মতো প্রাণঘাতী রোগ থেকে শিশুকে রক্ষার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সঠিক সময়ে টিকা দেওয়া। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজটিই কখনো কখনো ভুলে যান আমাদের মায়েরা। সেই ভুলোমন মায়েদের জন্য এক নতুন খবর হচ্ছে বেবিটিকা মোবাইল অ্যাপ। শিশুদের জন্য এটিকে নতুন উপহারও বলা চলে। দারুণ উপকারি এই উপহার ঠিক সময় মতো মায়েদের মনে করিয়ে দেবে সন্তানের টিকা দেওয়ার কথা। নিকটস্থ টিকা কেন্দ্রের ঠিকানাসহ আরো দারুণসব তথ্য। শনিবার উইন্ডমিল ইনফোটেক এর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো মোবাইল ভিত্তিক এই টিকা তথ্য পদ্ধতি। জাতীয় অধ্যাপক এম আর খান ঢাকার একটি মিলনায়তনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বেবিটিকা সম্পর্কে ইনফোটেক এর প্রধান নির্বাহী বুশরা আলম জানান, এই টিকা তথ্য পদ্ধতি যা একটি মোবাইল অ্যাপ এবং স্বাস্থ্যবিষয়ক পোর্টালের সমন্বয়ে তৈরি। এটি মূলত শিশু জন্ম নেওয়ার পরমুহূর্ত থেকে ১২ বছর পর্যন্ত সব টিকা দেওয়ার নির্ধারিত সময়ের আগে মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য দেবে। আগ্রহীরা বেবিটিকা ডট ওআরজি পরিদর্শন করে পাবেন আরো তথ্য। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com