মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড

জামালগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া

amarsurma.com
চট্টগ্রাম-১০ আসেন প্রতীক বরাদ্দ, চলছে গণসংযোগ

মো. রাসেল মিয়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:

জামালগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র  সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান নূরুল হক আফিন্দী। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সুনামগঞ্জ-১ আসনের  সাবেক এমপি নজির হোসেন।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ গত ৯ ফেব্রুয়ারী রোববার সকাল সাড়ে ১১টা ইন্তেকাল করেন।

উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়। উপজেলা পরিষদ নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে নুরুল হক আফিন্দি বিএনপি মহাসচিবের সাথে দেখা হরেন।

চেয়ারম্যানের মৃত্যুর পর থেকে জামালগঞ্জে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম আওয়ামি লীগের প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী প্রচারাণা চালাচ্ছেন। জেলা স্বেচ্ছা সেবকলীগের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. আকবর হোসেন প্রচারণা চালাচ্ছেন। ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আজাদ আওয়ামি লীগ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার আওয়ামীলীগের মনোনয়ন পেলে নির্বাচন করবেন বলে বিশেষ সুত্রে জানাযায়।

বিএনপি থেকে প্রার্থী হতে মাঠে মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক আফিন্দি। অপর দিকে সদ্য প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল ইসলাম তালুকদার ঝুনু মিয়ার ছেলে মাছুম তালুকদারও রয়েছেন নির্বাচনী মাঠে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com