বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন আর নেই

দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন আর নেই

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল মতিন সরদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তাঁর জানাজা নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাসায় হঠাৎ মাথা ঘুরে পরে যান তিনি। সাথে সাথে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আবদুল মতিন সরদার উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মজমিল মিয়া সরদারের পুত্র।

আব্দুল মতিন সরদারের জানাজার নামাজ আগামী বৃহঃবার সকাল ১১.৩০ এ দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত হবে।

দিরাই সাংবাদিক ফোরামঃ
এদিকে দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার আব্দুল মতিন সরদারের ইন্তেকালে বিভিন্ন মহল শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারা বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন দিরাই সাংবাদিক ফোরামের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি ইকবাল আহমদ, সজিব রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজান মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন (দি সিলেট টাইমস), মোঃ জাহেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রায়হান মিয়া, প্রচার সম্পাদক ইদু খান, সাহিত্য সম্পাদক এস এম উমেদ আলী, নির্বাহী সদস্য সুজাত আহমদ (আমার সুরমা ডটকম), আবিদুর রহমান (আমার সুরমা ডটকম), মিজানুর রহমান তালুকদার (দিরাই নিউজ), সাজু আহমদ (জনতারকণ্ঠ), সাইফুর রহমান (আমার সুরমা ডটকম)।

আমার সুরমা ডটকমঃ
জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম পরিবারের পক্ষ থেকে দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার আব্দুল মতিন সরদারের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন উপদেষ্টা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা শুয়াইব আহমদ, ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা ফজলুল হক আমিনী, সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com