বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
মাওলানা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল

মাওলানা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল

আমার সুরমা ডটকম:

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়ায়েজ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আগামীকাল (শনিবার) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মাওলানা আহমদ আনসারী ৩ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য ভক্ত-ছাত্র-গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশে ওয়াজ করেছেন। আকর্ষণীয় কুরআন তেলাওয়াত ও চমৎকার কুরআনের তাফসিরের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।

জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালনের পাশাপাশি প্রচুর মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা গেছে এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।

বরেণ্য এই আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com