মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ওয়াইন থেকে কিম জং উনের খাদ্য তলিকায় থাকে হাঙরও

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন যথেষ্ট ভোজনরসিক বলে জানেন সবাই। এবার জানা গেল, দামি ওয়াইন, চিজ, এমনকি বাচ্চা হাঙরের স্যুপ খেতে ভালবাসেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন কিমের সাবেক শেফ কেঞ্জি ফুজিমোতো।

কিমের ডায়েট সম্পর্কে ফুজিমোতো জানান, সবসময় দামি ওয়াইন পান করেন কিম। এছাড়াও, চিজ খেতে খুবই ভালোবাসেন তিনি। আরও চমক দিয়ে ফুজিমোতো জানান, বাচ্চা হাঙরের স্যুপ নাকি খুবই পছন্দ কিম জং উনের এবং প্রায়ই নিজের শেফ-টিমের কাছে ´স্যুপের আবদার´ও করে থাকেন ৩৬ বছরের রাষ্ট্রনেতা।

প্রসঙ্গত, অত্যধিক ধূমপান, স্থূলতাসহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে দাবি, এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। যদিও কিমের অস্ত্রোপচার সম্পর্কিত দাবি সত্যি না মিথ্যা, তা নিয়ে কোনও বিবৃতি আসেনি পিয়ংইয়ং থেকে। তবে মার্কিন ওষুধ সংস্থা ‘জন হপকিন্স’-এর তরফে দাবি, কিমের যে ধরনের স্থূলতা রয়েছে, তাতে হৃদযন্ত্রে অস্ত্রোপচার স্বাভাবিক।

সম্প্রতি, অজ্ঞাতবাস কাটিয়ে ফিরলেও বিতর্ক পিছু ছাড়ছে না উত্তর কোরিয়ার দাপুটে শাসক কিম জং উনের। কখনও পরমাণু বিতর্ক, কখনও বা একাধিক স্বৈরাচারী সিদ্ধান্ত-ঘুরে ফিরে খবরেই থেকে গিয়েছেন কোরিয়ার কিম। এমনকী ডামি দাবির জেরে সোশ্যাল মিডিয়ায় ফের মাথা চাড়া দিয়ে উঠেছে ‘মৃত্যুশয্যায় কিম’ জল্পনা। আর এরমধ্যেই আলোচনায় কিম জং উনের ডায়েট।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, খাদ্য সংকট রয়েছে উত্তর কোরিয়ায়। অপুষ্টির শিকার সে দেশের শিশুরা। এমতাবস্থায় খাদ্যরসিক শাসকের ভোজন-বাজেট অস্বাভাবিকই বলা যায়।

সূত্র: দ্য সান

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com