শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
আউট পাশ নিয়ে ওমান বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের উদ্দেশ্যে যে প্রেস বিজ্ঞপ্তি

আউট পাশ নিয়ে ওমান বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের উদ্দেশ্যে যে প্রেস বিজ্ঞপ্তি

মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার:

ওমানে নানা কারণে অবৈ’ধ হয়ে যাওয়া প্রবাসীরা দীর্ঘদিন যাব’ত অপেক্ষায় রয়েছে ওমান সরকারের পক্ষথেকে সাধারণ ক্ষ’মা/আউটপাশের জন্য। অনেকেই অসহায় প্রবাসীদের এই দুঃসময়ে আউটপাশের ব্যাপারে নানা গু’জব সৃষ্টি করছে ওমান কমিউনিটির মাঝে। সম্প্রতি ওমান প্রবাসীরা আউটপাশের ব্যাপারে দূতাবাসের সামনে বিক্ষোভ করে এবং

বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমতাবস্থায় ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে সকল ওমান প্রবাসীদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞ’প্তি দেওয়া হয়েছে। যা নিম্নে তুলে ধ’রা হইলো: ওমানে বাংলাদেশ দূতাবাস গত ১০-জুন (বুধবার) প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য এক প্রেস বিজ্ঞ’প্তির

মাধ্যমে জানিয়েছে যে, ওমানে বসবাসরত অবৈ’ধ বাংলাদেশিরা বিনা জরিমানায় নিজে দেশে ফেরার বর্তমানে কোনও সুযোগ পাচ্ছে না। বেশ কিছুদিন থেকে দূতাবাস ওমানের মহা’মান্য সুলতানের নিকট সাধারণ ক্ষ’মা’র আবেদন জানিয়ে আসছিলো। এছাড়াও ওমান সরকারের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টা অব্যা’হত রেখেছে।

তবে এখন পর্যন্ত ওমানের মহা’মান্য সুলতান ওমানে বসবাসরত অবৈ’ধ বিদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষ’মা ঘোষণা করেননি। এমতাবস্থায় ওমানে বসবাসরত অবৈ’ধ বাংলাদেশিরা বিনা জরিমানায় দেশে ফেরত পাঠানোর সুযোগ বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ সরকারের হাতে নেই।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কেউ কেউ এ বি’ষয়ে গু’জব ছড়িয়ে ও নানা প্রকার মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও প্রচার করে বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। এ ধরনের কাজ ওমান সরকারের নজরে আসলে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। অন্যদিকে ওমানে বসবাসরত বাংলাদেশিদের জীবিকার ওপর প্রভাব পড়বে।

তাই ওমানে বসবাসরত সকল সচেতন বাংলাদেশি নাগরিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও বাংলাদেশি সংগঠনগু’লোকে যথাযথ ইতিবাচক প্রচারণার মাধ্যমে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তাছাড়াও সকল প্রকার ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ব্যবস্থাপক ও ব্যবহারকারীদের

এই ধরণের প্রচারণায় নিরুৎসাহিত করে ইতিবাচক প্রচারণা করার আহ্বান জানানো হয়। করো’না-কালীন দুর্যোগের সময় বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মনোবল বৃ’দ্ধিতে গু’রুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে সহসাই করো’না পরিস্থিতির উন্নতি হবে এবং

বাংলাদেশ ও ওমানের মধ্যে বিমান চলাচল শুরু হলে বৈধভাবে কর্মর’ত বাংলাদেশিরা নির্বিঘ্নে দেশে আসা-যাওয়া করতে পারবে।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com