রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

ধর্মপাশায় নদীর গর্ভে বিলীন ঘর বাড়ী

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
ধর্মপাশায় নদী খননের ফলে নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে ঘর বাড়ী।শুক্রবার দুপুরে ধর্মপাশা সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত শয়তান কালী নদী। ওই নদী খননে ফলে দু পাশের বাড়ীঘর ও ফসলী জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অপরিকল্পীত নদী খননের ফলে সাধারণ মানুষের ঘর বাড়ী নষ্ট হচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক ভোগান্তির স্বীকার হচ্ছে বলে জানান নানা শ্রেণীর মানুষ। ঘটনা সত্যতার জন্য সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি এর নির্দেশে পরিদর্শন করেন ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান,স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। ধর্মপাশা সদর ইউনিয়নের মো. বাবুল আখতার (৪৭) বলেন, আমার ঘরসহ বসত ভিটা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রায় ঘর সহ বসত ভিটার মুল্য প্রায় ১৮ লাখ টাকা। আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়ের কাছে সাহায্য প্রার্থনা করি।  ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের  উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রতিনিধিকে বলেন, শয়তানকালী খাল খনন করার পুর্বে ২০১৯ সালে একবার এবং ২০২০ সালে একবার সবার সদয় অবগতির জন্য মাইকিং করা হয়। এছাড়া মৌজা নকশা অনুযায়ী খনন করা হয় যাহা সরকারী আমিনের মাধ্যমে যাচাই করা হয়। সুতরাং কেও যদি খালের উপর অথবা খাল ঘেষে বাড়ী করে এবং সরকারি নিতিমালা অনুসরণ না করে তাহলে তার বাড়ি অথবা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরও লিখিত অভিযোগ করা হলে  বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com