বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ পারভেজ মোশারফ (১৬)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র। শুক্রবার দুপুরে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশে উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ মোশারফের নিজ বাড়ীর বসত ঘরের বিল্ডিংয়ের ছাদের উপর বিদ্যুৎতের মেইন নের তার ছিটকে পড়ে বিল্ডিংয়ের উপরে।
শুক্রবার দুপুর ১২টার দিকে লাকমা অভিযোগ কেন্দ্রের দুইজন বিদ্যুৎ লাইনম্যান পারভেজ মোশারফের বাড়ীতে যান লাইন মেরামত করতে। তারা লাইন মেরামতের কাজও শুরু করেন। একপর্যায়ে বিদ্যুৎ লাইনম্যানরা ছাদের উপর গিয়ে দেখতে পান পারভেজ মোশারফ বিদুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com