বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

শায়েস্তাগঞ্জে মুহাদ্দিসে হবিগঞ্জী রহ.-এর নামে সড়ক উদ্বোধন

amarsurma.com

স্টাফ রিপোর্টার:

বিশ্বনন্দিত শাইখুল হাদিস ওয়াত তাফসীর, হেফাজত ও জমিয়তের সাবেক সিনিয়র সহ-সভাপতি, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ.-এর নামে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেইন রোড থেকে দক্ষিণমুখী বিরামচর-সাবাজপুর এলাকায় রাস্তা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ৪ (সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের মাননীয় সাংসদ এডভোকেট মোহা. আবু জাহির এমপি উক্ত রাস্তাটির নেইম ফলক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে এমপি বলেন, আল্লামা হবিগঞ্জী রহ. ইসলাম ও দেশ-জাতির জন্য অনেক কিছু করে গেছেন। সমাজের জন্য তিনির অসামান্য অবদানকে স্মরণ রাখতে আমরা উনার নামে এই রাস্তাটি নামকরন করেছি। যদিও এই সামান্য নামকরণের দ্বারা হুজুরের কর্মের যথাযথ সম্মান ও মর্যাদা আমরা দিতে পারবো না। দোয়া করি আল্লাহ যেন হুজুরের কবরকে জান্নাতের উচু মাক্বাম বানান। আমীন।
এ সময় আল্লামা হবিগঞ্জী রহ. এর ৩য় সন্তান শাইখুল হাদিস হাফেজ মাওলানা তাফহিমুল হক, ৪র্থ সন্তান বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা মামনুনুল হক, শায়েস্থাগঞ্জ পৌর মেয়র মোহা. ছালেক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আল্লামা হবিগঞ্জীর নামে রাস্তার নামকরণ করায় এডভোকেট আবু জাহির এমপি মহোদয় ও শায়েস্তাগঞ্জ পৌরমেয়র এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com