সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিশিষ্ট আলেমেদ্বীন, শালিস ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, দিরাই পৌরশহরের রাধানগর নিবাসি মাওলানা নাজিম উদ্দিন তালুকদার (৬৭) বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের সময় চিকিৎসাধিন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রীসহ বহু হিতাকাক্সিক্ষ রেখে গেছেন। ঐদিন বিকেল সোয়া পাঁচটায় গ্রামের ঈদগাহ মাঠে নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযে জানাযায় ইমামতি করেন দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী।
জানাযায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব ও মাদানিয়া মাদরাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা আব্দুল বছীরসহ দূর-দূরান্ত থেকে আগত আলেম-উলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com