বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মধ্যনগরে বন্যা আশ্রয় কেন্দ্র ভিত্তি প্রস্থর স্থাপন করেন এমপি রতন

মধ্যনগরে বন্যা আশ্রয় কেন্দ্র ভিত্তি প্রস্থর স্থাপন করেন এমপি রতন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার বংশীকুন্ড দক্ষিণ ইউনিয়নের লায়েছ ভুইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সোমবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ। ধর্মপাশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সামাউল কিবরিয়া তাংলুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, বিল্লাল হোসেন, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এড. আব্দুল মজিদ, টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। ৩ কোটি ৭৭ লক্ষ ৮৬ হাজার ১শত ৭৪ টাকা ব্যয়ে এ ভবণ নির্মাণ করা হবে। বন্যা সময়কালীন সাধারণ জনগণ আশ্রয় নিতে পারবেন। তিনি আরও বলেন স্কুল ও কলেজ হতে রাস্তা নির্মাণ করা হবে। মধ্যনগর হতে মহিষ খলা পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। চলতি অর্থ বছরেই কাজ শুরু হবে ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com