শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
৩য় বিশ্বযুদ্ধের জন্ম দিতে পারে করোনাসৃষ্ট সংকট: ব্রিটিশ সেনাপ্রধান

৩য় বিশ্বযুদ্ধের জন্ম দিতে পারে করোনাসৃষ্ট সংকট: ব্রিটিশ সেনাপ্রধান

আমার সুরমা ডটকম ডেস্ক:

৩য় বিশ্বযুদ্ধের জন্ম দিতে পারে করোনাসৃষ্ট সংকট, এমনটি মনে করেন ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার নিক কার্টার। তিনি মনে করেন, বিশ্ব বর্তমানে খুবই অনিশ্চিত এবং উত্তেজনাপূর্ণ সময় পার করছে। তার মতে, এই সঙ্কটের কারণে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা, যা শেষ পর্যন্ত গড়াতে পারে ৩য় বিশ্বযুদ্ধের দিকে। জেনারেল কার্টার মনে করেন, যুক্তরাজ্যকে অর্থনৈতিক সংকট, বৈশ্বিক প্রতিযোগীতা এবং আঞ্চলিক সংঘাতের ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। -ইন্ডিপেন্ডেন্ট, স্কাই নিউজ, দ্য সান, ডেইলি মেইল

এই জেনারেলের মতে, ইতিহাস বলে, এই ধরনের আঞ্চলিক সংঘাত প্রায়শই যুদ্ধে রূপ নেয়। তিনি বলেন, আমরা ভয়ানক উত্তেজনায় নিমজ্জিত এক বারুদের স্তুপে বসবাস করছি। একটি সামান্য স্ফুলিঙ্গ এখানে ভয়াবহ বিস্ফোরণের জন্ম দেবার ক্ষমতা রাখে। আপনি যদি গত শতকের দিকে তাকান, দুই বিশ্বযুদ্ধের আগেই আমরা এভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়তে দেখেছি। এবার তাতে প্রভাবক হিসেবে কাজ করছে কোভিড-১৯। আমি বিশ্বাস করি, এই ধরনের ঘটনা রুখতে অবশ্যই সচেষ্ট হবেন আমাদের রাজনীতিবিদরা। কারণ, আমাদের বর্তমান অস্ত্রগুলো অস্বাভাবিক শক্তিশালী। যুদ্ধে জড়ানো কোনও বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না।

বৈশ্বিক প্রতিযোগিতা আমাদের ব্যক্তি জীবনেও প্রভাব ফেলছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো প্রচুর পরিমাণে আঞ্চলিক সংঘাত হচ্ছে। এই সংঘাতগুলোর বড় কারণ হলো ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠা। এখান থেকেই দেশগুলো ধৈর্য্য হারাচ্ছে। এটাই সংঘাত হবার মূল কারণ। এই অর্থনৈতিক অবস্থার উত্তরণ না ঘটলে আমরা আরও একটি বিশ্বযুদ্ধ দেখতেও পারি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com