রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

নতুন প্রধানমন্ত্রী পেল বাহরাইন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা। তিনি দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফার পুত্র। গতকাল বুধবার এক রাজকীয় আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গতকাল সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীর্ঘ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ খলিফা বিন সালমান আল খলিফা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুর পর তার স্থানে যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফাকে নিয়োগ দেওয়া হয়।

দেশটির বার্তা সংস্থা বিএনএ জানায়, যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা এতদিন বাহরাইনের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারও ছিলেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

bahrain pm kalifaসদ্য প্রয়াত প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা- ফাইল ছবি

এদিকে, শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে দেশটির রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা দেশজুড়ে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন। এই শোক চলাকালীন সব জায়গায় দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

পাশাপাশি সরকারি সকল মন্ত্রণালয় ও দপ্তর তিন দিন বন্ধ থাকবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com