বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত

index_101090আমার সুরমা ডটকম : রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পুলিশের চেকপোস্টে ছিনতাইকারীদের হামলায় পুলিশের এএসআই ইব্রাহিম হোসেন মোল্লা (৪০) নিহত হয়েছেন। পুলিশ হামলার সময় মাসুদুর রহমান নামে এক দুর্বৃত্তকে আটক করেছে। দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গাবতলী বাস টার্মিনালের কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯ টার দিকে আমিনবাজার থেকে ঢাকায় প্রবেশ করা একটি মোটরসাইকেল তল্লাশি করার জন্য চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা নির্দেশ দেয়। ওই মোটরসাইকেলে তিন জন আরোহী ছিলেন। মোটরসাইকেলটি চেকপোস্টে থামার পর একজন আরোহী হঠাৎ করেই তল্লাশি করা পুলিশের এএসআই ইব্রাহিমের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। উপর্যুপরি ছুরিকাঘাত করার পর পুলিশের অন্য সদস্যরা এক দুর্বৃত্তকে ঝাপটে ধরে। অপর দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ ধারণা করছে, হামলাকারীরা রাতে ঢাকায় ছিনতাইয়ের পরিকল্পনায় এসেছিল। এ ধরণের একটি ছিনতাইকারী চক্র রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com