বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
পরিস্থিতি ভালো হলে মার্চে সীমিত পরিসরে ক্লাস: প্রধানমন্ত্রী

পরিস্থিতি ভালো হলে মার্চে সীমিত পরিসরে ক্লাস: প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে খুব তাড়াতাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। আমরা ফেব্রুয়ারি মাসটা দেখবো। ফেব্রুয়ারি যদি ভালো থাকে, তাহলে পরবর্তী মাসে আমরা সীমিত পরিসরে শিক্ষার্থীদের স্কুলে নিতে পারবো বলে আশা করি।

আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অনেক কষ্ট করে এবার সবাই ফলাফল তৈরি করেছেন। বিশেষজ্ঞসহ সবার মতামত নিয়ে এই ফলাফল তৈরি করা হয়েছে। এটা অনেক কঠিন কাজ ছিল। শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট হোক আমরা চাই না। সেজন্য এই ফলাফলটা আমরা দিলাম।

করোনা আমরা মোকাবিলা করার চেষ্টা করছি। এটা থেকে মুক্তি পেলে আবার সবাই ক্লাসে ফিরতে পারবে।

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com