রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
টিকা দেওয়ার বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা দেওয়ার বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশে নভেল করোনাভাইরাসের টিকাদানের ক্ষেত্রে বয়সসীমা কমানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, ৪০ বছরের বেশি বয়স্করা টিকা নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে মৌখিক নির্দেশনা দিয়েছেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছন। এছাড়া টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারের সদস্যরাও যাতে টিকা নিতে পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে দেশের চিকিৎসক, স্বাস্থ্য খাতের কর্মী ও সম্মুখসারীর লোকজনসহ ৫৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা বলা হয়। এখন সেই বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হলো।
কোভিড-১৯ মহামারিতে গত ২৭ জানুয়ারি করোনার টিকা জগতে প্রবেশ করে বাংলাদেশ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নার্সের টিকা গ্রহণের পর ২৭ ও ২৮ জানুয়ারি বিভিন্ন পেশার মোট ৫৬৭ জন ফ্রন্টলাইনারকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেওয়া হয়। টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখতে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত টিকাদান বন্ধ রাখা হয়।
পরে গতকাল রোববার একযোগে সারা দেশে করোনার টিকাদান শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী নিজেও গতকাল করোনার টিকা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com