শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি: নামাজে ও তারাবিতে সর্বোচ্চ ২০ মুসল্লি অংশ নেবেন

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি: নামাজে ও তারাবিতে সর্বোচ্চ ২০ মুসল্লি অংশ নেবেন

আমার সুরমা ডটকম:

করোনার সংক্রমণ প্রতিরোধে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর হবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কঠোর বিধিনিষেধ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এ সিদ্ধান্তের আলোকে ধর্ম মন্ত্রণালয় থেকে আজ সোমবার রাতে সারাদেশের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজে ও আসন্ন তারাবিতে সর্বোচ্চ ২০ জন মুসল্লিকে অংশগ্রহণের নির্দেশনা জারি করা হয়েছে। আগামী বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়েই জারিকৃত দিকনির্দেশনাকে যথাযথভাবে পালনের জন্য সর্বস্তরের মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে নিম্নোক্ত নির্দেশনা জারি করা হয়েছে। আদেশে বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন,তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন;

জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশগ্রহণ করবেন; মুসল্লিদেরকে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com