শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই মামলা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের আন্দোলনে জাতীয় মসজিদের সামনে মোটরসাইকেল পোড়ানোর দায়ে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে মামলা দুটি দায়ের করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।

তিনি বলেন, আবাব আহমেদ রজবী ও মো. রুমাম শেখ নামে দুই ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি করেন। তারা মামলায় অভিযোগ করেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুই জনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে তারা এই মামলা দুটি দায়ের করেন।

সেন্টু মিয়া বলেন, এই দুই মামলায় হেফাজতের আরও তিন নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা জুনায়েদ আল হাবিব‌ ও নাসির উদ্দিন মনির। তাদের বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয় ওইদিনের আন্দোলনে ঘটে যাওয়া জ্বালা-পোড়াওয়ের ঘটনার হুকুমদাতা ছিলেন।

গত রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মামুনুলকে গ্রেফতার করা হয়। এরপর তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পুলিশের ডিসি হারুন অর রশিদ জানান, আপাতত মোহাম্মদপুর থানার মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

পরের দিন সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com