বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে শাহ মুলুক হত্যা মামলার ৩২ আসামির আত্মসমর্পণ

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে শাহমূলক হত্যা মামলার ৩২ আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৮ মে) দিরাই থানায় আত্মসমর্পণের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান।

আত্মসমর্পণকারীরা হলেন দিরাই উপজেলার বাসিন্দা পাবেল মিয়া (৩০), জয় তালুকদার (২৩), আজহার তালুকদার (২২), বাবু তালুকদার, (২৫) রেজু তালুকদার (৩০),জসিম মিয়া (৩০), ছুটিল তালুকদার (৫০), রুমান তালুকদার (২৫), ছট্ট মিয়া তালুকদার (৪০), ছলিম তালুকদার (৫২), সুজা তালুকদার (৪০), ছানুয়ার তালুকদার (৫৫), সোহাগ রাজা তালুকদার (৩৫), সারিক তালুকদার (৩০), আবুক খায়ের মিয়া (৪৫), জাহাঙ্গীর তালুকদার (৫২) অম্রিত তালুকদার (২৪), মকুট তালুকদার (২৫), বখতিয়ার তালুকদার (২০), সুহেল মিয়া (৩০), সেজেল তালুকদার (৩৫), মেহরাব তালুকদার (২৬), লেকান্নুর মিয়া ওরফে লেকানুর (৩৫), আব্দুল হাকিম (৩২), তফুর তালুকদার (৩৪), ছালে আহমদ তালুকদার (৪০), হুমায়ুন তালুকদার (২২), সাদেক নুর (২৫), কিবরিয়া তালুকদার (২৫), নাছির তালুকদার (২২), আবু সালেক তালুকদার (২৬), মীর হোসেন তালুকদার (২৭)।

দিরাই থানা পুলিশ সূত্র জানা গেছে, গত ১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও মামলা মোকদ্দমার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে সামছুল হক গ্রুপের শাহমূলক (৪০) নিহত হয়। পরে নিহতের ভাই সামছুল হক বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কিন্তু আসামিরা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে দল বেঁধে দিরাই থানায় এসে আত্মসমর্পণ করেন ৩২ জন হত্যা মামলার আসামি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, স্বেচ্ছায় আজকে দিরাই থানায় দল বেঁধে এসে হত্যা মামলার ৩২ জন আসামি আত্মসমর্পণ করে। পরে আমরা তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছি।

উল্লেখ্য, ১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও মামলা মোকদ্দমার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের সামছুল হক ও পারুল তালুকদারের লোকদের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে সামছুল হক গ্রুপের সাহামুল্লুক (৪০) নিহত হয়। তিনি নুরনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় নুরনগর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে সামসুল হক বাদি হয়ে ৬৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশি অভিযান ও তৎপরতার কারণে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com