শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে দেশে সতর্কবার্তা

আমার সুরমা ডটকম:

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া ‘ব্ল্যাক ফাঙ্গাস’ যেন কোনোভাবেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, সেজন্য সতর্ক নজর রাখছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে জেলায় জেলায় এ রোগ সম্পর্কে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ও ব্যবস্থাপনা কেমন হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট গাইডলাইন দেয়া হবে।

রোববার (২৩ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ভারতের মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং সম্প্রতি পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বিপুল সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। কোথাও কোথাও এ রোগটিকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব নিয়ন্ত্রণ জাতীয় কমিটি এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেছেন। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি একটি সুপারিশ দেবে। অন্যান্য সবার সুপারিশ ও পরামর্শে চিকিৎসা ও ব্যবস্থাপনা গাইডলাইন প্রণীত হবে।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, দেশে এ পর্যন্ত করোনার ভারতীয় ধরনে আক্রান্ত নয়জন রোগী পাওয়া গেছে। জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ চলছে। ফলাফল পাওয়া গেলে এ সংখ্যাটি বেড়ে যাবে। করোনার ভারতীয় ধরনের সংক্রমণের ক্ষমতা অনেক বেশি। দেশে করোনা প্রতিরোধে যেসব প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে, তা মেনে চললেই এ রোগ প্রতিরোধ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ভারতে একদিকে তা-ব চালাচ্ছে করোনাভাইরাস অন্যদিকে এখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। মে মাসের প্রথমদিকে ভারতের চিকিৎসকরা এ ব্যাপারে সতর্ক করা শুরু করেন।

ভারতে এখন পর্যন্ত যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দেখা গেছে, অধিকাংশই হয় করোনায় আক্রান্ত হয়েছেন বা কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হয়েছেন। মূলত সুস্থ হয়ে ওঠার পরও অনেকের ইমিউন সিস্টেম অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এমন লোকজনই নতুন এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া এ রোগে আক্রান্তের তালিকায় রয়েছেন ডায়াবেটিসের রোগীরাও।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com