শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

পানিবন্দী ৩২ গ্রামের ৫০ হাজার মানুষ

আমার সুরমা ডটকম:

ঘূর্নিঝড় ইয়াসর তাণ্ডবে পটুয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে ৩২ গ্রামর প্রায় ৫০ হাজার মানুষ। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বেড়িবাঁধের বাইরে অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

অস্বাভাবিক জোয়ারের তোড়ে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে ভেসে গেছে ২ হাজার ৬৩২টি পুকুর ও ৫৯০টি মাছের ঘের। পানিবন্দী কলাপাড়া ও রাঙ্গাবালী উপজলার ৩২ গ্রামের মানুষের ঘরে মঙ্গলবার থেকে উনুন জ্বলেনি। না খেয়ে রাত কাটিয়েছেন অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সমুদ্র সৈকত কুয়াকাটায় ইয়াসের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বীচকেন্দ্রীক ব্যবসায়ীরা।

হোটেল খাবার ঘরের মালিক সেলিম মুন্সি জানান, সিডরের পর এত বেশি পানি আর কোন বন্যায় দেখা যায়নি। রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছেন আর সকালে এসে দেখেন সব শেষ। একই বক্তব্য স্থানীয় আরো অনেকের।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান,বেড়িবাঁধের বাইরে শত শত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনের কাজ চলছে। পানি নেমে যাবার পর প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com