রবিবার, ০৭ Jun ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
শাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৯ জন শিক্ষার্থী

শাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৯ জন শিক্ষার্থী

sust2-300x200আমার সুরমা ডটকম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ২৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা শনিবার এ তথ্য নিশ্চিত করেন। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৪৪৮ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। যা গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ৭ হাজার কম। গত শিক্ষাবর্ষে ১৪০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৪৮২২৪। পৃথকভাবে ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫৯৬৭ জন যা গতবার ছিল ২০৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৫৩১৮ জন যা গতবার ছিল ২৭৭৩৭ জন। ‘এ’ ইউনিটে প্রতি আসনে ২৭ জন এবং ‘বি’ ইউনিটে ৩১ জন শিক্ষার্থী লড়বে। আবেদন তুলনামূলক কম হওয়ার পিছনে এইচএসসি এর ফলাফল একং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কারণে অনেক পরে কাজ শুরু করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভর্তি কমিটির সভাপতি। আর এসব না হলে হয়তো আরো কিছু শিক্ষার্থী বাড়তো বলে কর্তৃপক্ষ মনে করছেন। এদিকে ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে মুক্তিযোদ্ধা কোটায় ২৬ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা ২৬ জন, প্রতিবন্ধী ১৩ জন এবং পোষ্য কোটায় ১৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। ১৩ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে শেষ হয় শুক্রবার রাত ১২টায়। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com