শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

৫৩ দিন পর বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

আমার সুরমা ডটকম:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন। শনিবার (১৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন পর আজ ১৯ জুন সন্ধ্যা সাতটার পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। তিনি করোনামুক্ত হন ৯ মে।

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভোগেন। গত ১৩ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্বর আসে বলে জানা যায়, যদিও বিষয়টি তার চিকিৎসক ও বিএনপির নেতারা স্বীকার করেননি।

এদিকে গত ১৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার কিডনি ও লিভার সঠিকভাবে কাজ করছে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com