বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়: পরিকল্পনামন্ত্রী

শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়: পরিকল্পনামন্ত্রী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। বেশকিছু দিন আগে মোবাইল হারানোর ঘটনা ঘটলেও এখনো উদ্ধার হয়নি সেটি। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমার ফোনটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।

আজ মঙ্গলবার এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। ফোন চুরি হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি এটা মনে করি না। ফোন চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমি সংশ্লিষ্টদের মাধ্যমে জেনেছি যে ফোনটি নিয়েছে তিনি ফোনটি চালু করেনি। ফোন চালু না করলে কিভাবে উদ্ধার করবো। ফোনটি এখন ডেড হয়ে আছে। ফোনটি চালু করলেই পাওয়া যেতো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com