সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

বিএনপি থেকে দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ এবং সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মো. শাহজাহান মিয়া। সোমবার (২৮ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা একসঙ্গে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মেজর (অব.) হানিফ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। গতকাল (সোমবার) আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একইসঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি। দল থেকে পদত্যাগ করলেন নাকি রাজনীতি থেকে অবসরে গেলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি থেকে পদত্যাগ করেছি। অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন কিনা- জানতে চাইলে হানিফ বলেন, ‘না, অন্য কোনো রাজনৈতিক দলে যাব না। তবে এ বিষয়ে কর্নেল (অব.) শাহজাহান মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে এই দুই নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com