শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

দিল্লির আদালতে সন্ত্রাসী দলের গোলাগুলি, ৪ জনের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতের দিল্লিতে আদালতকক্ষের মধ্যেই চললো গুলি। শুক্রবার দুপুরে গুলিতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, এই ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে। উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই দুই বিরোধী সন্ত্রাসী দলের মধ্যে গুলাগুলি শুরু হয়। বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে।

আনন্দবাজার জানায়, গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com