বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

আফগানিস্তানে অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

আফগানিস্তানে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রে এই তথ্য জানা গেছে। বছরের শেষের দিকে সেখানে দশ লাখ শিশু প্রাণঘাতী অপুষ্টির মুখোমুখি হতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘোর। সেখানে অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে কমপক্ষে ১৭ জন মারা গেছে। প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোল্লা মোহাম্মদ আহমদী বলেন, ক্ষুধার প্রভাবের জন্য প্রায় ৩০০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, দেশের কেন্দ্রীয় অঞ্চলে শত শত শিশু অনাহারের ঝুঁকিতে রয়েছে।

আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে গভীরভাবে ডুবে গেছে। খরা, খাদ্যের দাম বেড়ে যাওয়া এবং চাকরি হারানোর প্রভাব আন্তর্জাতিক সহায়তা এবং অর্থায়নের সাথে বন্ধ হয়ে গেছে।

জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে, বছরের শেষের দিকে আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী দশ লাখ শিশুর জীবন ‘তীব্র মারাত্মক অপুষ্টি’র কারণে হুমকিতে রয়েছে। আরও ৩০ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে। সূত্র: ডন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com