সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ইমেরিটাস অধ্যাপক ড.আনিসুজ্জামানকে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি: থানায় জিডি

ইমেরিটাস অধ্যাপক ড.আনিসুজ্জামানকে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি: থানায় জিডি

capture1111111_72935_103314আমার সুরমা ডটকম : অধ্যাপক আনিসুজ্জামানের মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে গুলশান থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকালে অধ্যাপক আনিসুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোনে হুমকি দিয়ে একটি এসএমএস পাঠানো হয়। পরে তিনি রাত ৯টা ৫৫ মিনিটের সময় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৬৯৮। গুলশান থানার ডিউটি অফিসার ও সহকারী পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, অধ্যাপক আনিসুজ্জামান তার মোবাইল ফোনে হুমকি দিয়ে এসএমএস পাঠানোর ব্যাপারে থানায় একটি জিডি করেছেন। ওই জিডিতে তিনি বলেছেন, “বিকাল সাড়ে ৪টার দিকে তার মোবাইলে একটি এসএমএস আসে। সেটা তিনি খুলে দেখেন সাড়ে ৫টায়। এসএমএসটিতে বিশুদ্ধ ভাষায় ইংরেজিতে যে লেখা আছে, তার সারমর্ম হচ্ছে আমি ব্লগারদের সমর্থন করি কেন? আপনি কি চাপাতির আঘাতে মরতে চান।” এ ব্যাপারে গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলামের মোবাইল ফোনে বার বার কল করা হলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com