মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে

রোববার ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে আগামী রোববার থেকে। এদিন দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

ইমরান আহমেদ বলেন, মালয়েশিয়ায় চার বছর পর শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। রোববার এ বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া কর্মী পাঠানোর বিষয়ে সম্প্রতি গ্রিসের সঙ্গে বাংলাদেশের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গে কর্মী পাঠনোর বিষয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস, মালয়েশিয়ার সারওয়াক প্রভৃতি দেশে কর্মী পাঠনো শুরু হয়েছে।

এদিকে আগামীকাল শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিবছরের মতো এবারও সিআইপি (এনআরবি) সম্মাননা, প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com