শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

তৈমূরকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

তৈমূর আলম খন্দকারকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের এক দিন পর তার ব্যাপারে দল এই সিদ্ধান্ত নিল। নির্বাচনের আগে তার দলীয় পদ ‘প্রত্যাহার’ করে নেয় দল।

তৈমূরের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি তৈমূরের পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ গত রাতে গণমাধ্যমকে বলেন দুজনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তৈমূর। গঠনতন্ত্র মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এবং নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় কামালকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশের চিঠি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রিজভী বলেন, কামালকে বহিষ্কার করায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুস সবুর খান সেন্টুকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

এর আগে তৈমূরকে জেলা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম রবি। পরে তৈমূরের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদও প্রত্যাহার করে নেওয়া হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা ও কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কার হন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com