বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাই হাসপাতালে রোগী ও স্বজনরা পেলেন সেহরির খাবার

amarsurma.com
দিরাই হাসপাতালে রোগী ও স্বজনরা পেলেন সেহরির খাবার

আমার সুরমা ডটকম:

অবশেষে সুনামগঞ্জের দিরাই সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনরা সাহরির খাবার পেয়েছেন। শুক্রবার চন্ডিপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক রোযাদারদের মধ্যে সাহরি বিতরণ করা হয়।
জানা যায়, দিরাইয়ের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার ২৭ মার্চ তার ফেইসবুক আইডিতে ‘বাদ মাগরিব দিরাই হাসপাতালে এসেছিলাম ভাতিজিকে নিয়ে, বর্তমানে সে চিকিৎসাধীন। এই মুহূর্তে হাসপাতালে ভাইয়ের জন্য সেহরির খাবার নিয়ে এসেছি।
কিন্তু নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে যে, হাসপাতালে ভর্তি রোগী ও তাদের সাথে থাকা অনেকেই বিস্কুট ও মুড়ি খেয়ে রোযা রাখার প্রস্তুতি নিচ্ছে।
দয়াময় আল্লাহ যদি আমাকে তৌফিক দান করতেন, তবে আমি এই সমস্ত লোকদের সাহরির ব্যবস্থা করে দিতাম’-একটি স্ট্যাটাস দেন। এরপর বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এ নিয়ে একটি মিটিংও করে অনুরোধ জানান অন্তত রোগীদের হলেও যেন সাহরির খাবার দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এতে সম্মতি জানান এবং রোগীদের সাথে থাকা স্বজনদেরকে যে কেউ খাবার দিতে পারবে বলেও অনুমতি প্রদান করেন। এর ভিত্তিতেই শুক্রবার চণ্ডিপুর চন্ডিপুর হিলফুল ফুজুল যুব সংঘের প্রায় অর্ধশতাধিক রোযাদারদের মধ্যে সাহরি বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে হাসপাতালে গিয়ে রোগীদের সাথে আলাপকালে তারা খাবার পেয়েছেন বলে জানান। পাশাপাশি যারা খাবার দিয়েছে, তাদেরকে ধন্যবাদ ও শুভ কামনা জানান হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com